• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বান্দরবান ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসায় ২ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রংপুরের মাছুয়াপাড়ায় ৪ খুন: ডোপ টেস্টে ধরা পড়লো না মাদক নীলফামারী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীনবরণ জগন্নাথপুরে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ জগন্নাথপুরে ট্রলি চলাচলে বাধা দেওয়ায় মা-মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে জখম, থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ের পর্যটন ও সমতলের চা চাষ অর্থনৈতিক সমৃদ্ধির অনন্য দৃষ্টান্ত’ —মার্কিন রাষ্ট্রদূত গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের আলোচনা সভা: অপুষ্টি দূরীকরণে সমন্বিত উদ্যোগের প্রয়োজন জেলা তথ্য অফিসের উদ্যোগে শেরপুরে নারী সমাবেশ: মাদক, বাল্যবিবাহ ও গুজব প্রতিরোধে জনসচেতনতার আহ্বান ডিমলায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

জগন্নাথপুরে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৩৫ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগস্ট সোমবার জগন্নাথপুর উপজেলা সম্মেলন কক্ষে সর্ব মহলের উপস্থিতিতে অনুষ্ঠিত কর্মশালা প্রাণবন্ত হয়ে উঠে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় মূল মাস্টারপ্লান তুলে ধরেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড এর জি আই এস স্পেশালিস্ট সাকিব হাসান। এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, থানা পুলিশের এসআই নুর আলম, মিনিবাস মালিক সমিতির মুকুল কর, শফিকুল ইসলাম খেজর প্রমূখ। এ সময় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় সড়ক নেটওয়ার্কের অগ্রাধিকারপ্রাপ্ত অংশ, যা সমাজ-অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে প্রধান জনবসতি, গুরুত্বপূর্ণ সামাজিক-অর্থনৈতিক, প্রশাসিনক এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোর মধ্যে প্রয়োজনীয় ও কার্যকর সংযোগ প্রদান করে। এসব বিষয়ে মাস্টারপ্লান ও বাস্তবায়ন নিয়ে ব্যাপক আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd