• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪ সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার

জগন্নাথপুর-পাগলা আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ ডাকাতি, ব্যবসায়ীর টাকা লুট

Reporter Name / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মোহাম্মদ সুজন মিয়া, স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর

সুনামগঞ্জের জগন্নাথপুর-পাগলা আঞ্চলিক মহাসড়কের কোন্দানালা ব্রিজ এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী শরিফ মহাজনের প্রতিষ্ঠান “হাবিব ট্রেডার্স”-এর মালামাল ডেলিভারি দিয়ে জয়নগর বাজার থেকে ফেরার পথে একদল ডাকাত তাদের গাড়ির গতিরোধ করে।

ডাকাতচক্র সড়কে ইট-পাটকেল ফেলে রাস্তা অবরুদ্ধ করে এবং দেশীয় অস্ত্রের মুখে গাড়িতে থাকা ব্যক্তিদের জিম্মি করে ফেলে। এ সময় ডাকাতরা দুইজনকে মারধর করে এবং তাদের কাছে থাকা আনুমানিক ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ও শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd