• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পুনরায় ডিলারশিপ দেওয়ায় বাতিল চেয়ে অভিযোগ খুলনায় ব্যাটারিচালিত রিকশার পুরোনো লাইসেন্স নবায়ন ও বৈধতার দাবি মালিক সমিতির জলমায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: কীটনাশক বিক্রেতাসহ ৩ জন গ্রেপ্তার সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন লালমনিরহাট-১ আসনের জিপিএ-৫ প্রাপ্ত ৪১ মেধাবী শিক্ষার্থীর সংসদ ভবন পরিদর্শনের সুযোগ

জলমায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মো. মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দারোগাভিটায় অবস্থিত বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নাহাড়ীতলা বাসস্ট্যান্ড চত্বরে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীমের সভাপতিত্বে এবং সদস্য সচিব খন্দকার ফারুক হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ।

সমাবেশে বক্তারা কার্যালয়ে অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে বলেন, শান্তিপ্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতেই একটি কুচক্রী মহল এ ধরনের কাপুরুষোচিত ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম, জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইসমাইল হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, জাহিদুর রহমান রাজু, কারিমূল ইসলাম, আরিফুজ্জামান দুলু গোলদার, শেখ মাসুদুজ্জামান মাসুদ।

এছাড়াও জলমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল মোমেন লিটন, সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদার, পলাশ মহলদার, জাহাঙ্গীর হাওলাদার, মোল্লা সেলিম, টুটুল গোলদার, মো. শামসুল হক, আবুল হোসেন, মনির হোসেন, বাইজিদ হোসেন, মো. কাশেম খান, মো. নুরুল আলম ভূঁইয়া, সুদীপ্ত মল্লিক, কানিজ ফাতেমা, শেখর মন্ডল, মুক্তা খাতুন, আবু সাঈদ মৌলঙ্গী, শফিকুল ইসলাম বাবু, হাসান হাওলাদার, বাদশা ইসলাম, দেলোয়ার, সুমন হাওলাদার, রুহুল আমিন, বাবুল খাঁ, অশোক কুমার মন্ডলসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd