• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের মিছিল মদিনা প্রবাসী আলহাজ্ব আবু বক্কর কে “বীর রেমিট্যান্স যোদ্ধা” হিসেবে সম্মাননা প্রদান করল সোনালী লাইফ বিশ্বনাথে এলাকাবাসীর সঙ্গে ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় জিয়াউরকে সভাপতি ও রেদুয়ানকে সাধারন সম্পাদক করে শান্তিগঞ্জ হাওর ও নদী রক্ষা আন্দোলন কমিটি গঠন পর্যটন শিল্পের বিকাশের অন্তরায় রোহিঙ্গা: সংকট উত্তরণে চাই কার্যকর উদ্যোগ জগন্নাথপুরে পুস্তক ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন গোয়াইনঘাটে পুসাগের গণিত অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিংগাইরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত মান্দায় বাংলাদেশ প্রেসক্লাবের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছরের ভালোবাসায় মানুষের পাশে ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’

জিয়াউরকে সভাপতি ও রেদুয়ানকে সাধারন সম্পাদক করে শান্তিগঞ্জ হাওর ও নদী রক্ষা আন্দোলন কমিটি গঠন

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:

হাওর, নদী, এবং সবুজ বাঁচালে আমরা বাঁচি—এই প্রতিপাদ্যে হাওর ও নদী রক্ষা আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪ ঘটিকায় শান্তিগঞ্জস্থ আক্রাম আলী দাখিল মাদ্রাসার হলরুমে শান্তিগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক ইমদাদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আহমদ উসমানের সঞ্চালনায় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহ্ কামাল, ওবায়দুল মুন্সী,সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছির।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে জিয়াউর রহমান -কে সভাপতি ও শহীদুল ইসলাম রেদুয়ান-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা অনুমোদন করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি গোলাম কিবরিয়া,রুয়েল আহমদ, আজাদ হোসেন, মাও. শাহ আলম, মোঃ মিজানুর রহমান, আহমেদ উসমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তারেক হুসাইন,মো. নাছির আলী,অর্থ সম্পাদক শৈলেন সূত্রধর, বাঁধ বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার দাশ, আতিকুর রহমার রুয়েব,দপ্তর সম্পাদক এইচ এম শিহাব উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রিপন আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাও. খাইরুল ইসলাম, আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মাহবুবা বেগম, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ সফিক উদ্দিন, বন,পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক রায়হান হানাফী, নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক মো. ইমরানুল হাসান, হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান লায়েক, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এনামুল কবির ইমন, সদস্য- আল আমিন আহমেদ জুনেদ, মাহমুদ বিন মান উল্লাহ, খসরু মিয়া,সামরান আহমদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd