• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক বাগেরহাটের কৃতি সন্তান হাসিবুর রহমান রবি

Reporter Name / ৪৯ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

ব্যুরো প্রদান খুলনাঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ শাখার নবগঠিত কমিটিতে যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বাগেরহাটের কৃতি সন্তান হাসিবুর রহমান রবি। তাঁর এ অর্জনে এলাকায় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আনন্দ ও উৎসাহের সঞ্চার হয়েছে।
জানা যায়, রবি একজন শিক্ষানুরাগী ও আদর্শ পরিবারে বেড়ে ওঠা তরুণ। তাঁর বাবা ছিলেন একজন আদর্শবান শিক্ষক এবং মা একজন সরকারি চাকরিজীবী। পারিবারিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় অনুপ্রাণিত হয়ে শৈশব থেকেই তিনি ছাত্ররাজনীতির প্রতি আগ্রহী হয়ে ওঠেন। প্রাথমিক শিক্ষা শেষ করে উচ্চশিক্ষার জন্য ঢাকায় পাড়ি জমান এবং সেখান থেকেই সক্রিয়ভাবে রাজনীতিতে সম্পৃক্ত হন।
২০১০ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন রবি। আলোচিত ‘এক-এগারো’ পরবর্তী আন্দোলন, সরকারবিরোধী কর্মসূচি এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনেও ঢাকার রাজপথে সাহসিকতার সঙ্গে উপস্থিত ছিলেন এই ক্লিন ইমেজের ছাত্রনেতা। তাঁর দৃঢ়তা, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতা ইতোমধ্যে সহকর্মীদের মাঝে প্রশংসিত হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে ঢাকা কলেজ শাখার যুগ্ম-আহ্বায়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। গত ১ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে ১৩ জন যুগ্ম-আহ্বায়ক ও ৩২৭ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
নবনির্বাচিত যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান রবি বলেন,
“দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন কর্মী হিসেবে অতীতে রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকব। দলের সকল আন্দোলন-সংগ্রামে সাহসিকতার সঙ্গে ভূমিকা রাখতে চাই।”
তিনি আরও বলেন,
“বাগেরহাটের সন্তান হিসেবে আমার জেলার মানুষের জন্য কাজ করার প্রত্যয় রয়েছে। তাদের পাশে থেকে উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্বের বিকাশে এ ধরনের দায়িত্ব প্রদান ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। একই সঙ্গে রবি’র মতো তরুণ নেতাদের উত্থান ভবিষ্যতে জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd