• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
  • [gtranslate]

তোমায় ফুল বলিয়া ডাকি- কলমে: বৃষ্টি

Reporter Name / ৬৬ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

তোমায় কি বলিয়া ডাকিব ফুল!
চন্দ্রমল্লিকা নাকি সন্ধ্যামালতি ?

কিংবা তোমারে,আদর সোহাগে
রজনীগন্ধা,শাপলা, জুঁই, বেলি বলিয়া ডাকিব ?

আষাঢ়ের দোলনচাঁপা ফুলের গন্ধে যখন
মজিয়া ওঠিব প্রকৃতি,তখন
তুমি মোরে আনিয়া দিও- সে ফুল!

তোমারে কি বলিয়া সম্বোধন করিব-প্রিয়ো
তোমার হৃদয়ের সব ফুল
আমার লাগি দিও।

গ্রীষ্মের সোনালি রোদে, তুমি
আসিও আমের মুকুল হইয়া
শরৎকালে আসিও, শুভ্র কাশফুল হইয়া।
পদ্ম বিলের পাশ হতে হাঁটিয়া, গোলাপি
আঁচল তোমার দিও দোলাইয়া।

কি শব্দ মালায় গাঁথিব তোমারে ?
বলো সুহাসিনী ফুল!
ফুলের গন্ধে মন ভরিয়া গেলো
গগনে মেঘের ঝুল।

তুমি পৃথিবীর সব ফুল হইয়া যাও
চিরদিন,
ফুলের মতো করিয়া হাসিয়া ওঠো
ধরনী করিয়া রঙিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd