• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় তিন গ্রুপে বিভক্ত হয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন পাঁচবিবিতে স্কুল ছাত্রী পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সিংগাইরে পরিবেশ দূষণ, লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন : র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবীর দণ্ড ডোমারে ইয়াবা-গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক বান্দরবান প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্বকে অভিনন্দন নেত্রকোনা সীমান্তে টিকে থাকার লড়াই: পাহাড়ি জনগোষ্ঠীর জীবনে পানি ও খাদ্য সংকট দুর্যোগ মোকাবিলায় উদ্ভাবনী প্রস্তুতি জোরদারের আহ্বান জেলা প্রশাসকের

দুর্যোগ মোকাবিলায় উদ্ভাবনী প্রস্তুতি জোরদারের আহ্বান জেলা প্রশাসকের

Reporter Name / ২৯ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, নেত্রকোণা জেলা প্রতিনিধি:
দুর্যোগ মোকাবিলায় ভবিষ্যৎ প্রস্তুতি জোরদার, উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ এবং কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে নেত্রকোণায় বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বেসরকারি সংস্থা ‘কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র (Community Initiative Society) উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
কর্মশালায় সংস্থাটির চলমান বিভিন্ন কার্যক্রমের বিবরণ তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। উপস্থাপনা শেষে জেলা প্রশাসক সংস্থাটির সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় জেলার হাওরাঞ্চলসহ হাওরপ্রবণ উপজেলাগুলোতে পানিতে ডুবে শিশুমৃত্যু ও অন্যান্য দুর্ঘটনা প্রতিরোধে আরও জোরালো ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, উদ্ভাবনী উদ্যোগ এবং সমন্বিত কর্মপরিকল্পনার গুরুত্বও কর্মশালার আলোচনায় উঠে আসে। সংশ্লিষ্ট কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক অগ্রগতি সম্ভব বলে আশা করা হচ্ছে।
কর্মশালাটি নেত্রকোণা জেলায় দুর্যোগ মোকাবিলায় ভবিষ্যৎ প্রস্তুতি জোরদার এবং বিশেষ করে শিশুদের পানিতে ডুবে মৃত্যুর মতো দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd