• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদারে প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ‎খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সাংস্কৃতিক ক্লাস নিলেন অতিথি শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম নেত্রকোণায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ক্রয়-বিক্রয় বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মানববন্ধন ও র‍্যালি লালমনিরহাট জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন পাইকগাছায় পুশবিরোধী অভিযান; ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ক্লাশ ও মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি লালমাটিয়া সরকারি মহিলা কলেজ রেঞ্জার্স ইউনিটের সিংগাইর পৌরবাজারে মোবাইল কোর্টে ৪ ফার্মেসীকে জরিমানা

ধামইরহাটে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৫৬ জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মোস্তফা কামাল জিন্না, অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর আলম লিটন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

জানা যায়, গত ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে নৃত্য, নজরুল সংগীত, চিত্রাঙ্কন, রচনা, অভিনয়, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই দারিদ্র্যের সাথে লড়াই করে বেড়ে ওঠেন তিনি। মাত্র ২৩ বছরের সৃষ্টিশীল জীবনে গান, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, নাটক রচনার মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করেছেন।

পরে ৫৬ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd