• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

“ক্রীড়াই হলে পেশা, পরিবার পাবে ভরসা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সময়ে ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (২০২৬-২৭) সিজন-২’ এর উদ্বোধন করা হয়।

পরে বিকেল ৫টায় ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার কাজী তাহমিনা সারমিন খেলোয়াড়দের মাঝে খেলার সামগ্রী বিতরণ শেষে ব্যাডমিন্টন খেলার শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, তথ্য সেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলামসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, বরং শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস গড়ে তোলে। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে গ্রাম-শহরের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ পাবে।

এদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা হলে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক আসরে দেশের প্রতিনিধিত্ব করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd