মোঃ আকরাম হোসেন রতন, নেত্রকোণা, জেলা প্রতিনিধি:
শ্রী শ্রী কালীপূজা-২০২৬ উপলক্ষে নেত্রকোণা সদর থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
রোববার (৮ নভেম্বর ২০২৬) তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজার সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠুভাবে আয়োজন সম্পন্ন করার বিষয়ে মতবিনিময় করেন।
পুলিশ সুপার শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে কালীপূজা উদযাপন নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।