• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
টঙ্গীতে ৪০৭ পিস ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি নয়ন বেগম গ্রেপ্তার চিলাহাটিতে মাদক বিক্রির সময় গ্রাম পুলিশের হাতে ১ মাদক কারবারি আটক একটি সাইকেল, এক তরুণের স্বপ্ন এবং বাংলাদেশের পথে ৬৪ জেলার গল্প ​খুলনায় বাসা থেকে ৩ বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার, আটক-৩ কাশিমনগরে হারুন মিয়ার উদ্যোগে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা নেত্রকোণায় জেলা প্রশাসকের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন অটোরিকশাচালক রুমন হত্যা: তিন আসামি গ্রেপ্তার, আঁখক্ষেত থেকে মরদেহ উদ্ধার সিংড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে দিল প্রশাসন ডিমলায় স্টিল ব্রিজে ভয়ংকর গর্ত, ঝুঁকিতে হাজারো মানুষ, বিপদের মাঝে ও যাতায়াত শেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে ১০৮ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ, বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী প্রদান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আন্দিউড়ায় জশনে জুলুস ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

Reporter Name / ৫৩ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ফোরকান উদ্দিন রোমান, মাধবপুর:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়ায় জশনে জুলুস ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় আন্দিউড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ জশনে জুলুসে স্থানীয় আলেম-ওলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

র‍্যালিটি আন্দিউড়ার চকবাজার থেকে শুরু হয়ে পূর্ব আন্দিউড়া প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে আন্দিউড়া শাহী ঈদগাহে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে নাতে রাসুল পরিবেশন করেন এবং দরুদ ও সালাম পাঠ করেন।

আন্দিউড়া ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী অপুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোনাব্বির রেজভীর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দিউড়া ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির উপদেষ্টা আলহাজ্ব মোত্তাকিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার মোঃ ছাদেক মিয়া, সহ সভাপতি এখলাছুর রহমান সিরাজী, অর্থ সম্পাদক মোঃ সাইফুল মিয়া মেম্বার, নির্বাহী সদস্য ওবায়েদ উল্লাহ, শেখ শামীম রেজভী,সদস্য মাতিন খন্দকার,মতিন মিয়া,মোঃ ফায়েজ মিয়া, উপদেষ্টা সাহেদ চৌধুরী, আঃ আউয়াল তালুকদার, স্বপন মিয়া,সাস্তু খান,আলমগীর তালুকদার প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তাবাররুক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd