• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পার্শ্ববতী দেশ বাংলাদেশের যু্বশক্তিকে মাদক দিয়ে ধ্বংস করার জন্য কাজ করছে ‘আলোকিত লালমনিরহাট’ হবে দেশের সামাজিক রোল মডেল: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বিদায়ী ৯ কাউন্সিলরের জন্য প্রায় ৫ লাখ ২৫ হাজার ডলারের সেভারেন্স বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র চাল বিতরণ সম্পন্ন ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে নিয়োগ পরীক্ষা স্থগিত সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার, সিএনজিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার নীলফামারীতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জবির গণিত বিভাগের তিন শিক্ষক, বাংলাদেশ গণিত সমিতির গুরুত্বপূর্ণ পদে বটিয়াঘাটায় সামিট পোল্ট্রি ফিডের মালামাল চুরি: চোর চক্রের মূলহোতা শাহিনসহ আটক ৩ ঢাকায় জিডিএস ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুরে ১০ গাড়ির ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি

পার্শ্ববতী দেশ বাংলাদেশের যু্বশক্তিকে মাদক দিয়ে ধ্বংস করার জন্য কাজ করছে ‘আলোকিত লালমনিরহাট’ হবে দেশের সামাজিক রোল মডেল: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধিঃ
সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’ দেশের জন্য একটি সামাজিক রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে বলে জানান
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
এ কার্যক্রম পরিদর্শন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফর করবেন বলে জানিয়েছেন তিনি।
ত্রাণমন্ত্রী বলেন “পার্শ্ববতী কিছু দেশ বাংলাদেশের যু্বশক্তিকে মাদক দিয়ে ধ্বংস করার জন্য কাজ করে।তবে আমরা লালমনিরহাটের জেলার মাধ্যমে সাড়া দেশকে এই আন্দোলনের মাধ্যমে লালমনিরহাট জেলাকে মাদক, জুয়া, ক্যাসিনো, যৌতুক ও বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হবে। এর মাধ্যমে লালমনিরহাটকে সমগ্র দেশের জন্য একটি সামাজিক রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করানোর লক্ষ্য গ্রহণ করা হয়েছে।”
শুক্রবার রাত সাড়ে সাড়ে ৭টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সরকারি এসএস হাই স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী এসব কথা বলেন।
‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির হাতীবান্ধা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবীদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
আসাদুল হাবিব দুলু বলেন, “এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়। জেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ইমাম, ছাত্র, সাংবাদিক, খেলোয়াড় ও সাংস্কৃতিক কর্মীরা একযোগে যুক্ত রয়েছেন।কর্মসূচির অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, গত ৪ জুলাই রাষ্ট্রপতি এই নবযাত্রার উদ্বোধন করেছিলেন। উদ্বোধন করার ঠিক চার মাসের মাথায় প্রধানমন্ত্রী করনিত সশরীরে মাঠপর্যায়ের বাস্তবায়ন দেখতে আসছেন।
তিনি আরও বলেন, দেশে এমন কোনো কর্মসূচি বা আন্দোলন নেই যেখানে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান উভয়েই সরাসরি যুক্ত থাকেন। এছাড়া প্রধানমন্ত্রী এই কর্মসূচির ওপর একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) নির্মাণের নির্দেশ দিয়েছেন, যা দেশের অন্যান্য জেলার সংসদ সদস্যদের দেখিয়ে সারা দেশে কার্যকর করা হবে।
আঞ্চলিক উন্নয়ন ও নদীর অধিকার রক্ষায় ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের সাফল্য উল্লেখ করে ত্রাণমন্ত্রী বলেন, এই উদ্যোগ দেশ ও বিদেশে ব্যাপকভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। বর্তমানে চীন, নেদারল্যান্ডস ও ভারত যৌথভাবে এই প্রকল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
সরকারের সর্বোচ্চ পর্যায়ের আন্তরিকতায় ২০২৭ সালে আনুষ্ঠানিকভাবে তিস্তা মহাপরিকল্পনার মূল নির্মাণকাজ শুরু হবে বলেও জানান তিনি।
তিনি উপস্থিত স্বেচ্ছাসেবীদের নীতিবোধ ও সঠিক আদর্শ নিয়ে সমাজ পুনর্গঠনে কাজ করার দিকনির্দেশনা দেন।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান।
সভায় বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক এবং হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপ জন মিত্র।
সভায় হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নে মোট ১ শ’ ৮টি ওয়ার্ড থেকে আসা স্বেচ্ছাসেবীদের দায়িত্ব ও কার্যপ্রণালী নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd