• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪ সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ আটক সিংড়ায় সার ডিলারদের কড়া বার্তা এমপির, সিন্ডিকেট করলে ছাড় নয় পাটগ্রাম-হাতীবান্ধা সীমান্তে বিজিবি ও টাস্কফোর্সের অভিযানে ভারতীয় গরু, মাদক ও মালামাল আটক, ২ চোরাকারবারি গ্রেপ্তার

বটিয়াঘাটায় পুলিশের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

Reporter Name / ৮২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

 

ক্রাইম রিপোর্টার খুলনা:

খুলনার বটিয়াঘাটায় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বটিয়াঘাটা থানা পুলিশের উদ্যোগে “ওপেন হাউজ ডে” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার চক্রাখালী স্কুল মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), খুলনা আনসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) খাইরুল আনাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার তদন্তকারী কর্মকর্তা শাহীনুর রহমান, সাব-ইন্সপেক্টর রবিশঙ্করসহ থানার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন সাংবাদিক তরিকুল ইসলাম, ইন্দ্রজিৎ টিকাদার, আলমগীর হোসেন, শাহাবুদ্দিন দোলন, বিএনপি নেতা আছাবুর রহমান এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“পুলিশ জনগণের সেবক। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করাই এই ‘ওপেন হাউজ ডে’র মূল লক্ষ্য।”
সভাপতির বক্তব্যে ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন,
“মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে অপরাধ দমন আরও সহজ হবে।”
অনুষ্ঠানে স্থানীয় জনগণ তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, চুরি, অনলাইন জুয়া, ইভটিজিং ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পুলিশ কর্মকর্তারা বিষয়গুলো গুরুত্বসহকারে শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় এলাকার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd