• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪ সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার

বরিশালে মা-ছেলে নিখোঁজ: পাঁচদিনেও মেলেনি সন্ধান, উদ্বিগ্ন পরিবার

Reporter Name / ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বরিশাল প্রতিনিধি:

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দিনার গ্রামের মোল্লা বাড়ির গৃহবধূ আলপনা বেগম তন্নী (৩০) ও তার চার বছর বয়সী ছেলে আলিফ নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পাঁচদিন পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ আলপনা বেগম তন্নী চরকাউয়া গ্রামের সিকদার বাড়ির মৃত মুন্নাফ আলীর মেয়ে এবং দিনার গ্রামের বাদল মোল্লার স্ত্রী।

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় দায়েরকৃত জিডি সূত্রে জানা যায়, গত ১ মে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তন্নী তার বাবার বাড়ি চরকাউয়া সিকদার বাড়িতে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি দিনার মোল্লা বাড়ি থেকে ছেলে আলিফকে নিয়ে বের হন। পরে বিকেল আনুমানিক ৩টার দিকে তার স্বামী বাদল মোল্লা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পান।

পরবর্তীতে তন্নীর বাবার বাড়িসহ বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া হলেও কোথাও তার অবস্থান পাওয়া যায়নি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না মেলায় বিষয়টি পুলিশকে জানানো হয়।

এ ঘটনায় গত ৫ মে ২০২৬ তারিখে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৭৩) করেন তার স্বামী বাদল মোল্লা।

পরিবারের সদস্যরা জানান, তারা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েছেন। এখন পর্যন্ত মা-ছেলের কোনো সন্ধান না পাওয়ায় তারা অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন। কেউ তাদের সন্ধান দিতে পারলে পুরস্কৃত করা হবে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে বন্দর থানার এসআই ইদ্রিস আলী বলেন, “জিডি করার পরপরই বিষয়টি সারাদেশে অবহিত করা হয়েছে। আমাদের আওতাধীন বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। তাদের কোনো খোঁজ পাওয়া মাত্রই স্বজনদের জানানো হবে।”

নিখোঁজ মা-ছেলের সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে—

০১৯৩৪-৩৭৫৬৬৪ (তন্নীর স্বামী বাদল মোল্লা)

০১৯৯৯-২৬২৩৪০ (তন্নীর ভাই)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd