• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সভাপতি নির্বাচিত হওয়ায় ধনঞ্জয় রায়কে শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী দুলু নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু আজকের জনকথা’য় সংবাদ প্রকাশের পর প্রক্সি দেওয়া শিক্ষক জুয়েল রানা সাময়িক বরখাস্ত সিংগাইরে অসহায় দু:স্থ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত গল্প: অট্টহাসির শবযাত্রা রংপুর মেট্রোপলিটন পুলিশের তিন মাসের কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং

বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি

Reporter Name / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নির্মল পাল, বাগেরহাট থেকে:

বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুর মৌজায় সরকারি খাস জমি অবমুক্ত করে স্থানীয় একটি মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরিফ খান।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে আলোচনা শেষে বি.আর.এস ১ নং খতিয়ানের ৬৩২৬ ও ৬৩৪৫ নং দাগভুক্ত মোট প্রায় ৭ শতক জমি দক্ষিণ খানপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অনুকূলে ব্যবহারের অনুমোদন দেন।
ইউনিয়ন ভূমি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত দাগে পূর্বে সরকারি খাল ও রাস্তা থাকলেও সময়ের সঙ্গে এর অবস্থান পরিবর্তিত হয়ে সেখানে একটি পুকুরের সৃষ্টি হয়। প্রায় ০.০৭৪১ একর আয়তনের এই পুকুরটি দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে দখলে রেখে ব্যবহার করে আসছিল।
মাদ্রাসা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ মার্চ ২০২৬ তারিখে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সরেজমিনে মাপজোক করেন। পরবর্তীতে জমিটি মাদ্রাসার অনুকূলে একসনা বন্দোবস্তের সুপারিশ করা হয়।
মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান জানান, পুকুরটি মাদ্রাসার সীমানার মধ্যে হওয়ায় এটি ব্যবহারের সুযোগ পেলে প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সহায়ক হবে।
স্থানীয় বিএনপি নেতা শেখ মাহতাব উদ্দিন বলেন, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন পুকুরটি দখলে রেখেছিল। মাদ্রাসার স্বার্থে আমরা উপজেলা ভূমি অফিসে আবেদন করলে প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধান করে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরিফ খান বলেন, সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করে মাদ্রাসার উন্নয়নকল্পে পুকুর থেকে প্রাপ্ত আয় ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি মাদ্রাসা সংশ্লিষ্টদের নিয়ে একটি পরিচালনা কমিটি গঠন করা হবে, যারা পুকুরটির তদারকি করবে।
স্থানীয়দের মতে, প্রশাসনের এ উদ্যোগে একদিকে যেমন সরকারি সম্পত্তি উদ্ধার হলো, অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd