• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃব্দের সাথে সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরীকে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানুর অভিনন্দন টঙ্গীতে ৪০৭ পিস ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি নয়ন বেগম গ্রেপ্তার চিলাহাটিতে মাদক বিক্রির সময় গ্রাম পুলিশের হাতে ১ মাদক কারবারি আটক একটি সাইকেল, এক তরুণের স্বপ্ন এবং বাংলাদেশের পথে ৬৪ জেলার গল্প ​খুলনায় বাসা থেকে ৩ বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার, আটক-৩ কাশিমনগরে হারুন মিয়ার উদ্যোগে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা নেত্রকোণায় জেলা প্রশাসকের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন অটোরিকশাচালক রুমন হত্যা: তিন আসামি গ্রেপ্তার, আঁখক্ষেত থেকে মরদেহ উদ্ধার সিংড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে দিল প্রশাসন

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরীকে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানুর অভিনন্দন

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে কাদের গনি চৌধুরীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী কাদের গনি চৌধুরীকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) প্রকাশিত প্রজ্ঞাপনের পর ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু এক অভিনন্দন বার্তায় কাদের গনি চৌধুরীর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

তিনি বলেন, “কাদের গনি চৌধুরীর মতো অভিজ্ঞ ও দক্ষ সাংবাদিকের নেতৃত্বে বাংলাদেশ সংবাদ সংস্থা আরও গতিশীল ও পেশাদার ভূমিকা পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা। তার নতুন দায়িত্ব সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।”

অভিনন্দন বার্তায় তিনি কাদের গনি চৌধুরীর দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন এবং বাসসের উত্তরোত্তর সমৃদ্ধি প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd