• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কানিজ ফাতেমা, সি ইউ সি স্কুলে নৈশভোজ ও ফ্যান উপহার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, রাতে জরুরি সিন্ডিকেট সভা দৈনিক জনবাণীর প্রতিনিধিদের আগমনে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শন খুলনা জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় ট্রাক জব্দ, ৩৬টি মোবাইলসহ আটক ১ কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

বিশ্বনাথের হেলাল আহমেদ নিখোঁজ, সন্ধান চায় পরিবার

Reporter Name / ৭৪ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

 

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের নোয়াগাঁও পূর্বপাড়া গ্রামের হেলাল আহমেদ দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

জানা যায়, দৌলতপুর ইউনিয়নের নোয়াগাঁও পূর্বপাড়া গ্রামের বাসিন্দা হেলাল আহমেদ গত ২৫ আগস্ট ২০২৪ থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের বিভিন্ন হুমকি ও চাপের মধ্যে ছিলেন তিনি।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা সহ আরও প্রভাবশালী বিএনপি নেতাদের ঘনিষ্ঠ সহযোগীদের সম্পৃক্ততায় তিনি নিখোঁজ হতে পারেন। এ অভিযোগ নিয়ে পুলিশের কাছে বারবার গেলেও পুলিশ অভিযোগ আমলে নেয়নি বলে দাবি তাদের।

এ ব্যাপারে যুক্তরাজ্য প্রবাসী নিখোঁজ ব্যক্তির বোন কুলসুমা বেগম জানান, “গত ২৫ আগস্ট ২০২৪ সালে আমার ভাই হেলাল আহমেদকে একদল সন্ত্রাসী জোরপূর্বক গাড়িতে করে তুলে নিয়ে যায়। সেদিন থেকে আজ পর্যন্ত তিনি নিখোঁজ। তিনি বিএনপি নেতা তাহসিনা রুশদীর লুনার বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাকে হত্যাসহ যেকোনো মূল্যে দেখে নেওয়ার হুমকি ছিল।”

তিনি আরও বলেন, “এখন আমার অপরাধ একটাই— আমি আমার ভাইয়ের বিচার চেয়ে প্রতিবাদ করেছি। শুধু আমরা নই, তাদের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন অভিযোগ স্থানীয় অনেকের কাছ থেকেই শোনা যাচ্ছে। আমি আমার ভাইকে অক্ষত অবস্থায় ফেরত পাওয়ার প্রত্যাশা করি। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কাউকে ভয় দেখানো উচিত নয়।”

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd