• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সাহাদাত হোসেন কামাল খানকে সংবর্ধনা বিশ্বনাথে মহরম চ্যারিটি অর্গানাইজেশনের পাঁচ শতাধিক মানুষকে সহায়তা প্রদান দুর্গম খালিয়াজুড়ী থানায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, পরিদর্শনে নির্মাণাধীন নতুন ভবন সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান কবিতা: আজও প্রচণ্ড ভালবাসি তোমাকে সংগ্রাম ও সফলতার ২৫’বছরে এসডিএস নেত্রকোনায় পৃথক মোবাইল কোর্টে ৮৭ হাজার টাকা জরিমানা, ২ জনের কারাদণ্ড সাতকানিয়ার প্রভাবশালী আরেফাগং এর ৩ ভাড়াটিয়া সন্ত্রাসী কারাগারে, মা-মেয়ে পলাতক

বিশ্বনাথে মহরম চ্যারিটি অর্গানাইজেশনের পাঁচ শতাধিক মানুষকে সহায়তা প্রদান

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথের রামপাশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. খসরু মিয়ার ব্যবস্থাপনায় মহরম চ্যারিটি অর্গানাইজেশন ইউকের আর্থিক সহায়তা পেয়েছেন প্রতিবন্ধী ও হতদরিদ্র পাঁচ শতাধিক মানুষ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় আমতৈল গ্রামে খসরু মিয়ার বাড়িতে আনুষ্ঠানিকভাবে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মহরম চ্যারিটি অর্গানাইজেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মহরম আলীর সভাপতিত্বে ও রামপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মো. খসরু মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি লাল মিয়া, ইসলাম আলী, রামপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেরুজ্জামান সেরু, নবীগঞ্জের দারুল উলুম মাদ্রাসা দিনারপুরের শিক্ষা সচিব মাওলানা মুর্শেদ আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্পেশাল স্কুলের প্রধান শিক্ষক মো. জাকারিয়া। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ রায়হান আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন রামপাশা সিএনজি স্ট্যান্ডের সভাপতি মনশাদ মিয়া ও রামপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd