• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনা আর্ট একাডেমির আজ ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বান্দরবানে পুলিশের অভিযানে ৩০,০০০ পিস ইয়াবাসহ প্রাইভেটকার ও মোবাইল ফোন জব্দ! গ্রেফতার-১ রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী র‍্যালী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কলমাকান্দাকে হারাল আটপাড়া জলঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল থিয়েটার গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঘরের ছেলে’কে বরণে ঠাকুরগাঁও প্রস্তুত, রাষ্ট্রপতির সফর ঘিরে প্রশাসনে ব্যস্ততা ডিমলায় রোগের লক্ষণ ছাড়াই হঠাৎ চার গরুর মৃত্যু নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত সন্তানদেরকে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে – ড. মুজিবুর রহমান

বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় শ্রীশ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

Reporter Name / ২৬ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

ভাবগম্ভীর পরিবেশ ও যথাযোগ্য মর্যাদায় সিলেটের বিশ্বনাথে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি ‘শুভ জন্মাষ্টমী’ পালিত হয়েছে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই তিথিতে অশুভ শক্তি দমন ও ধর্ম সংস্থাপনের প্রার্থনায় বিশ্বজুড়ে পালিত উৎসবের অংশ হিসেবে বিশ্বনাথেও আয়োজন করা হয় বর্ণাঢ্য নগর পরিক্রমা ও আলোচনা সভা।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা অডিটরিয়াম থেকে নগর পরিক্রমা শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ শ্রীশ্রী শনি মন্দিরের সামনেএসে শেষ হয়। এ সময় শত শত ভক্ত ও শুভানুধ্যায়ীরা ধর্মীয় গীত ও বাদ্যযন্ত্রের তালে তালে রাস্তায় নেমে আসেন।
প্রধান অতিথি হিসেবে ‘নগর পরিক্রমা’র উদ্বোধন করেন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃর্তনীয়া’র সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী। সভার শুরুতে গীতা থেকে পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি দেবব্রত চক্রবর্তী।
উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল কুমার দেব’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চন্দন দেব’র পরিচালনায় নগর পরিক্রমা পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপি’র সভাপতি আব্দুল হাই, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহ সভাপতি রুপক কুমার দে।
এসময় অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, বিশ্বনাথ থানা তদন্ত কর্মকর্তা প্রভাকর মনোজ রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কানু রঞ্জন দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, সাংগঠনিক সম্পাদক প্রনবীর পাল নিলু, প্রনঞ্জয় বৈদ্য অপু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, পূজা বিষয়ক সম্পাদক সুমন দেব, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক অজিত দেব, শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দুর্গা পূজা পরিচালনা কমিটির সভাপতি বিজয় দে, জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা পরিচালনা কমিটির সভাপতি রমা কান্ত দে, বিশ্বনাথ শ্রীশ্রী হরে কৃষ্ণ নাম হট্ট সংঘ সাধারণ সম্পাদক কনক রঞ্জন দেব টিটু, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অজয় দেব, সহ সভাপতি বিজয় দেব, যুগ্ম সম্পাদক মিল্টন দাশ, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি অমিত দেব, সাধারণ সম্পাদক রাসেন্দ্র দাস, সংগঠক নিবারণ দাশ প্রমুখ’সহ উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মালম্বী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মন্দির কমিটির সদস্য ও উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মালম্বী ব্যক্তিবর্গ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd