গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার ৯নং ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বুড়িচং উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বাদল।
২৫ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় বুড়িচং উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। দলীয় রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় হামলা ও মামলার শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
আমির হোসেন বাদল আরও বলেন, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম এবং আলহাজ্ব এ টি এম মিজানুর রহমান সাবেক চেয়ারম্যান বুড়িচং উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, দলের প্রতি আনুগত্য ও ত্যাগের বিষয়গুলো বিবেচনা করবেন বলে তিনি আশাবাদী।
তিনি আশা প্রকাশ করেন, দলের জন্য তাঁর বিগত দিনের ত্যাগ, শ্রম ও সাংগঠনিক ভূমিকা মূল্যায়ন করে দল তাঁকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর এ মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।