• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ভারতের পশ্চিমবঙ্গের ডোমকলে প্রকাশিত হলো মাসিক সাহিত্য পত্রিকা ‘অন্যমুখ’ পাটগ্রাম ও হাতিবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২ জন আটক, ভারতীয় মাদক ও মোটরসাইকেল জব্দ কলমাকান্দায় গারো যুব সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আবরার ফাহাদ এর মৃত্যু: একটি আয়না এবং ছাত্ররাজনীতির ভবিষ্যৎ কবিতাঃ মা এসেছেন ময়মনসিংহে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত, নারী বিভাগে কোতোয়ালি, পুরুষ বিভাগে ফুলপুর থানা দল চ্যাম্পিয়ন ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে- বিমানমন্ত্রী পাঁচবিবিতে পূজার নারিকেল-গুড় কেনার ধুম থানচিতে ৩১ পিস ইয়াবাসহ যুবক আটক সীমান্ত নিরাপত্তা জোরদারে তৎপর বিজিবি, থানচিতে চাঁদাবাজি কমেছে ৩৭ শতাংশ

ময়মনসিংহে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত, নারী বিভাগে কোতোয়ালি, পুরুষ বিভাগে ফুলপুর থানা দল চ্যাম্পিয়ন

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ব্যুরো প্রধান,ময়মনসিংহ:
খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (১১ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় নারী বিভাগে কোতোয়ালি থানা দল ও নান্দাইল থানা দল এবং পুরুষ বিভাগে ফুলবাড়ীয়া থানা দল ও ফুলপুর থানা দল অংশ নেয়। খেলা শেষে নারী বিভাগে কোতোয়ালি থানা দল এবং পুরুষ বিভাগে ফুলপুর থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি, ক্রেস্ট ও মেডেল বিতরণ করা হয়।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুলিশ সদস্য, খেলোয়াড় ও স্থানীয় দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান খেলাধুলার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও আস্থা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি জোরদার এবং নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি খেলাধুলায় সম্প্রীতি, কমিউনিটি পুলিশিংয়ে আস্থা এবং নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd