• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ঢাকা-১৩ আসনের ৭০ মহল্লায় নাগরিক কমিটি, এক প্ল্যাটফর্মেই মিলবে নাগরিক সমস্যার সমাধান: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২০২৬-এর উদ্বোধন, প্রথম দুই ম্যাচে জয়ী ময়মনসিংহ রেঞ্জ ও এসএমপি সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কুড়িগ্রামে কৃষক সেমিনার অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০২৪ ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সার ও বীজ বিতরণ সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ ৪ নারী আটক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: ১৭টি লিস্টার মেশিন ধ্বংস ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২০২৬-এর উদ্বোধন, প্রথম দুই ম্যাচে জয়ী ময়মনসিংহ রেঞ্জ ও এসএমপি

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের আয়োজনে এবং জেলা পুলিশ ময়মনসিংহের ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বি-গ্রুপের লীগ পর্বের খেলার উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক সতেজতা, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ ও কর্মক্ষম জীবনযাপনে অভ্যস্ত হওয়া প্রয়োজন। এ ধরনের প্রতিযোগিতা পুলিশ সদস্যদের মধ্যে সৌহার্দ্য, দলগত চেতনা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।

টুর্নামেন্টে চারটি গ্রুপে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। বি-গ্রুপে রয়েছে ময়মনসিংহ রেঞ্জ, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি), খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ফুটবল দল।

উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ময়মনসিংহ রেঞ্জ ফুটবল দল। শুরু থেকেই আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ময়মনসিংহ রেঞ্জ।

দিনের অপর ম্যাচে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ফুটবল দলের বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ফুটবল দল। ম্যাচটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd