• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
টাংগাইলে আপন খালুর সাথে ভাগ্নির পরকীয়া বিয়ে নয়, মেয়েদের শিক্ষায় জীবন উৎসর্গ: গোপালগঞ্জের রেখা রানী ওঝার অনন্য দৃষ্টান্ত বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ১ নরসিংদীতে প্রত্যাশা -২ প্রকল্পের আওতায় নিরাপদ বিদেশ ফেরত অভিবাসীদের শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধে নেত্রকোণায় মোবাইল কোর্ট: পাঁচজনকে জরিমানা মাধবপুরে সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসার উদ্বোধন বাঁশখালীতে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ খুলনা নগরীতে একই দিনে পৃথক দুটি হত্যাকাণ্ড, ৮০ বিঘা এলাকা থেকে দুই লাশ উদ্ধার ঝিনাইদহে অভিযান চালিয়ে ১৬৫২ বোতল ফেন্সিডিল ১জনকে আটক করেছে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প‌ গোপালগঞ্জে ডিবি পুলিশের বিশাল সাফল্য: ৬৪ হাজার পিস ইয়াবাসহ বিলাসবহুল মাইক্রোবাস জব্দ, গ্রেপ্তার ২

মাধবপুরে সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসার উদ্বোধন

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মাধবপুর প্রতিনিধি:
ফোরকান উদ্দিন রোমান,
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩ নং বহরা ইউনিয়নের গাংঙ্গাইল গ্রামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসা। শিক্ষার প্রসার, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি মোশাররফ ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হবে।
মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সৈয়দ মোশাররফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, কৃষিবিদ, স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ শাহজালাল, বিভাগীয় প্রধান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগ, সরকারি আলিয়া, ঢাকা; জনাব মহসিন কবির খান, সাবেক বিভাগীয় কর্মকর্তা, সিলেট বিভাগ এবং কৃষিবিদ জনাব আলী আহমদ, বিসিএস (কৃষি), সাবেক ডেপুটি ডাইরেক্টর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সৈয়দ মোশাররফ হোসেন বলেন, “গাংঙ্গাইলসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি সুন্দর শিক্ষার পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। শুধু একটি প্রতিষ্ঠান গড়ে তোলা নয়, আদর্শ, নৈতিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে আমরা কাজ করতে চাই। মোশাররফ ফাউন্ডেশনের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে মানসম্মত শিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা অব্যাহত থাকবে। এ মহৎ উদ্যোগে এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করছি।”
বক্তারা বলেন, একটি এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা শুধু শিক্ষার সুযোগ সৃষ্টি করে না, বরং সামাজিক ও নৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসা ভবিষ্যতে এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd