• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিক নবীন সোহেলের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ম্যানিটোবায় নিম্নআয়ের পরিবারগুলোর শিশু যত্ন (Day Care) ফি বাতিল খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন শান্তিগঞ্জে হাতকড়াসহ পালানো আসামি পুনরায় গ্রেফতার করল সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ সাব্বাস ট্রাফিক পুলিশ লবনচরা থানা পুলিশের অভিযানে হারানো ৩ অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জীবন যেনো এক অংক উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রা, নেত্রকোণা জেলা প্রশাসন থেকে বিদায় নিলেন সুখময় সরকার

মৌজপুরে সাহেব বাড়িতে সিরাত মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ফোরকান উদ্দিন রোমান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর সাহেব বাড়িতে দারুল আরকাম মাদ্রাসা ও জাহানারা চৌধুরী কমপ্লেক্সের উদ্যোগে এমতেহান দিবস ও সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাদ আসর থেকে আয়োজিত এ মাহফিলে প্ উপস্থিত ছিলেন (শায়েখ হাফেজ ক্বারী) সৈয়দ শিবলী আহমদ শিবলী পীর সাহেব, মৌজপুর দরবার শরীফ। তাঁর উপস্থিতি ও গুরুত্বপূর্ণ বয়ানকে ঘিরে মাহফিলে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম ঘটে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জুনায়েদ আল হাবিবসহ বিভিন্ন আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
এছাড়া মাহফিলে প্রধান অতিথির খলিফা খাদেমুস সুন্নাহ অধ্যক্ষ শাহ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেবের দেওয়ানা, মাওলানা শেখ মোস্তাকীম বিল্লাহ হামিদী ও মুফতি ইমরানুল বারী সিরাজীসহ বিশিষ্ট আলেমগণ উপস্থিত ছিলেন।
সিরাত সম্মেলনে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর জীবন, আদর্শ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মুসলমানদের জীবনে রাসুল (সা:) এর আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান।
বিশেষ করে সৈয়দ শিবলী আহমদ শিবলী পীর সাহেবের বক্তব্যে উপস্থিত মুসল্লিরা গভীরভাবে মনোযোগ দেন। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd