• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নারীদের নিরাপদ চলাচলে আলাদা বাস চালুর উদ্যোগকে স্বাগত জানালেন সৈয়দ শিব্বির আহমদ শিবলী নিরাপদ যাতায়াতের নতুন উদ্যোগ: ঢাকার সড়কে ‘পিংক বাস’ সারাদেশে তীব্র গ্যাস সংকট: থমকে গেছে জনজীবন ও শিল্প উৎপাদন মাদক কারবারিদের আতঙ্ক ডিবি ওসি গোলাম রসুল কাজল, রাণীশংকৈলে ৬১৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নেত্রকোণায় জনস্বার্থে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: বালু উত্তোলন, মাদক ও অবৈধ দখলের দায়ে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২০ পরিবারের মাঝে ৬৮ লাখ টাকার চেক বিতরণ খুলনায় ‘ছেলেধরা’ সন্দেহে যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ বালাপাড়া দাখিল মাদ্রাসার সংস্কারে ২০ লাখ টাকা বরাদ্দ, সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান শেরপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে নিহত হলেন বিশ্বনাথের যুবক মাছুম

Reporter Name / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বিশ্বনাথ প্রতিনিধি:

দুর্বৃত্তদের গুলিতে যুক্তরাজ্যের লন্ডন এলাকায় প্রাণ হারিয়েছেন মাছুম আহমদ (৪০) নামের বাংলাদেশী যুবক। যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৩টার দিকে ইষ্ট লন্ডন এলাকায় এঘটনা ঘটে। নিহত মাছুম সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর পুত্র। এদিকে মাছুমের মৃত্যুতে নিহতের দেশের বাড়িতে চলছে শোকের মাতন। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কি কারণে ঘটনা সংগঠিত হয়েছে তারা জানেন না, এমনকি সেখানকার পুলিশ সদস্যরাও মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত এব্যাপারে তাদেরকে কিছু বলেনি। এক কন্যা সন্তানের পিতা ও দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারানো মাছুম আহমদ ছোট বেলা থেকেই যুক্তরাজ্যে বসবাস করে আসছেন, তবে তিনি বেশ কয়েকবার দেশেও এসেছেন। এমনকি নিহতের পিতা আমির আলী ছাড়া তার (মাছুম) দুই ভাই ও দুই বোনও স্ব-পারিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন। এব্যাপারে নিহত মাছুম আহমদের ছোট ভাই ও যুক্তরাজ্য প্রবাসী মানিক মিয়া বলেন, লন্ডনের স্থানীয় সময় রাত ৪টার দিকে হঠাৎ বাসার দরজায় নক করে সেখানকার পুলিশ। আর দরজা খুলে দিতেই পুলিশ তাকে বলে, এটা কি মাছুম আহমদের বাসা। তিনি পুলিশকে হ্যাঁ উত্তরের সাথে সাথেই তাদেরকে (পুলিশ) মাছুমের ছবি দেখাতে বলে। এসময় তিনি (মানিক) পুলিশকে তার (মাছুম) ছবি দেখালে পুলিশ পরিবারকে জানায় মাছুম গুলিবৃদ্ধ হয়ে মারা গেছে। কিন্তু কি কারণে, কে বা কাহারা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে এব্যাপারে কিছু বলেনি পুলিশ। তবে ভাইয়ের লাশটি সেখানকার পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের পিতা আমির আলী বলেন, আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্যে থেকে আমার ছোট ছেলে মারুফ আহমদ জানায় দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ গুলিতে নিহত হয়েছে। তবে কি কারণে তাকে খুন করা হয়েছে তার কারণ এখনও (মঙ্গলবার বিকেল ৫টা) পর্যন্ত জানতে পারিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd