• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

সাঁথিয়ায় হতদরিদ্র হালিমা খাতুনের পাশে ইউএনও রিজু তামান্না

Reporter Name / ৬৫ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

শামীম আহমেদ, সাঁথিয়া (পাবনা) থেকে:

পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘূদহ চরমাছখালী গ্রামের হতদরিদ্র নারী হালিমা খাতুনের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিজু তামান্না। তার ব্যক্তিগত উদ্যোগে হালিমা খাতুনকে আর্থিক সহায়তা ও শুকনো খাবার প্রদান করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন হালিমা খাতুন। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ইউএনও রিজু তামান্না তাৎক্ষণিকভাবে তার পাশে দাঁড়ান। তিনি সরেজমিনে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেন।
এ সময় ইউএনও রিজু তামান্না বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা ইউএনওর এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রশাসনের এ ধরনের সহমর্মিতা সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
উল্লেখ্য, সাঁথিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd