বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং এনটিভি ইউরোপ, কালবেলা ও সিলেটের মানচিত্র পত্রিকার সাংবাদিক নবীন সোহেলের পিতা ও বিশ্বনাথ পৌর শহরের পূর্ব কাউপুর গ্রামের প্রবীণ মুরব্বি সোনাফর আলী ঠিকাদারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে একজন প্রবীণ ও সম্মানিত ব্যক্তির মৃত্যুতে এলাকাবাসীর মাঝে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলেও উল্লেখ করেন।
শোক প্রকাশকারীরা হলেন- সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদী লুনা, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমান, যুক্তরাজ্য বিএনপি নেতা সেবুল মিয়া, মুমিন খান মুন্না, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি জাকির হোসেন কয়েছ, মিজানুর রহমান, কাজী জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ নূর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ শহিদুর রহমান, অসিত রঞ্জত দেব, জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরন, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, শিক্ষানবিস সদস্য মোস্তাক আহমদ মোস্তফা, জাহান মিয়া, বিশ্বনাথে মডেল প্রেসক্লাবের সভাপতি এম আর টুনু তালুকদার, সহ সভাপতি রুহেল উদ্দিন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসিন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, কামাল মুন্না, আক্তার আহমদ শাহেদ, শোকরান আহমদ রানা, মশাহিদ আলী, আফজল মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সদস্য কামরুল আশিকী, কামরুল হাসান, তৌফিকুর রহমান হাবিব, মোঃ আব্দুল্লাহ, আবিদ উদ্দিন নিজাম, আরকুম আলী প্রমুখ।
এছাড়াও সাংবাদিক নবীন সোহেলের পিতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছে- সিলেট জেলা প্রেসক্লাব, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব, দৈনিক কালবেলা পরিবার, এনটিভি ইউরোপ পরিবার, সিলেটের মানচিত্র পরিবার, ইউএসবি পরিবার, নাগরী নিউজ পরিবার, ব্র্যাক আইএসডি পরিবার, বিশ্বনাথ ফুটবল এসোসিয়েশন, উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, বিশ্বনাথ ডেফোডিল অ্যাসোসিয়েশন, বিশ্বনাথ প্রবাসবন্ধু ফোরাম, ব্রাইট ফিউচার স্কুল কমিটির নেতৃবৃন্দ’সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সাহিত্য-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করেন। পাশাপাশি শোকাহত সাংবাদিক নবীন সোহেল ও তার পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।