• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ পূর্বধলায় শিশুশ্রম, ঝরে পড়া ও অপুষ্টি রোধে মতবিনিময় সভা বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিংগাইরে পৃথক অভিযানে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদন্ড, দুই কারখানা বন্ধ স্রোতিজাল দিয়ে মাছ শিকার বন্ধে সিংড়ায় প্রশাসনের অভিযান লোহাগাড়ায় দৈনিক দিনকাল পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয় নিখোঁজের ৭ মাস পর সীরতুন্নবী সাঃ মাহফিলে মিলল রায়হানকে রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ শিক্ষকতা ও সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতি, ‘ভাঙড় রত্ন’ সম্মাননা পেলেন মহম্মদ মফিজুল ইসলাম

সিংগাইরে সোনালী ব্যাংক পিএলসি’র শুভ উদ্বোধন

Reporter Name / ৫০ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইরে সোনালী ব্যাংক পিএলসি পুরাতন ভবন থেকে জাহাঙ্গীর টাওয়ারের নতুন ভবনে স্থানান্তরের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার(১৭ মে)সকাল ১০ টার দিকে উপজেলার পৌর এলাকার শহীদ রফিক স্মরণীর জাহাঙ্গীর টাওয়ারে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করা হয়। এ উদ্বোধণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সোনালী ব্যাংক পিএলসি সিংগাইর শাখার এসিস্ট্যান্ড জেনারেল ম্যানাজার রতন কুমার কুন্ডু। এতে ব্যাংকের অফিসার পরাগ মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন,প্রিন্সিপাল অফিস মানিকগঞ্জ,ডেপুটি জেনারেল ম্যানাজার মো.মিজানুর রহমান। বিশেষ অতিথিতে হিসেবে বক্তব্যে দেন,সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.ফাহিম আসজাদ,এজিএম প্রিন্সিপাল অফিস,মানিকগঞ্জ সঞ্চয় কুমার দাস। অন্যন্যদের মধ্যে বক্তব্যে রাখেন,সাধারন সম্পাদক,সিংগাইর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল এফ.এম রিপন আক্তার,জাহাঙ্গীর টাওয়ারের স্বত্ত্বাধিকারী মো.জাহাঙ্গীর আলম প্রমুখ। এতে উপস্থিত ছিলেন,সোনালী ব্যাংক পিএলসি চান্দহর শাখা মো.মতিউর রহমানসহ বীরমুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ সোনালী ব্যাংক পিএলসি’র গ্রাহক,কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এসময় বক্তারা বলেন,সর্বোচ্চ সর্তকতার সহিত ব্যাংকে লেনদেন ও প্রতারক চক্র হতে সাবধানতা অবলম্বন করে চলা। তারা আরো বলেন,গ্রাহকের সর্বোচ্চ সেবা দিতে আমরা বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd