• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদ’ র আত্ম প্রকাশ,সভাপতি- শাহাদত, সম্পাদক – আমির সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর ১ যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় নেত্রকোণায় দিনব্যাপী স্কুল বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল, ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ শেরপুর পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলঢাকায় ২০২৬ দাখিল পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস করায় শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ নিয়ামতপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারা সিংড়ায় আগুনে ছাই ঘর-সংসার, অসহায় বাবুলের পাশে প্রশাসন রাণীশংকৈলে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল, ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার লাউড়েরগর এলাকা থেকে ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিল, ৬ বস্তা ফুচকা ও ৯ বস্তা রসুন জব্দ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় পূর্বপাড়ায় আসাদ মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্হানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন।

এ সময় তার বসতঘরে ভারতীয় অবৈধ ৩০০ বোতল ফেনসিডিল, ৬ বস্তা ফুচকা ও ৯ বস্তা রসুন দেখতে পান। তাৎক্ষণিক মাদক র্নিমূল কমিটির সদস্যরা বিষয়টি পুলিশকে জানানো হলে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্হলে গিয়ে মাদক নির্মূল কমিটির সদস্য ও স্থানীয়রা জব্দ করা মালামাল পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে মাদক কারবারী আসাদ পালিয়ে যান।

এ ব্যাপারে তাহিরপুরের বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক নির্মূল কমিটির কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিল, ৬ বস্তা ফুচকা ও ৯ বস্তা রসুন জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd