• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক পাবনার ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সিংড়ায় শুকাশ ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ রাজু আহমেদ, আলোচনায় উন্নয়ন-জনসম্পৃক্ততা নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে যুক্তরাজ্যে সভা অনুষ্ঠিত ডোমারে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬’ অনুষ্ঠিত ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী, লক্ষ্য জিডিপিতে পর্যটনের অবদান ৯ শতাংশ অসহায় বৃদ্ধার পাশে সাঁথিয়ার নবাগত ইউএনও সেলিম আহমেদ

সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ৪, মালামাল লুট, ঘরবাড়ি ভাঙচুর

Reporter Name / ২২১ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

 

একে মিলন, সুনামগঞ্জ থেকে:

পূর্ব শত্রুতা ও গ্রাম্য বিষয়াদি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ৭ মে রাত ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের তাজপুর গ্রামে সাহাব উদ্দিনের বসতবাড়িতে।

আহতরা হলেন—আইয়ুব আলী, পিতা: মৃত আব্দুল খালেক, জিয়াউদ্দিন, পিতা: আইয়ুব আলী, ফয়সল, পিতা: অজ্ঞাত, এবং জুবেদা খাতুন, স্বামী: ইছব আলী৷

এই ঘটনায় বসতবাড়ির মালিক সাহাব উদ্দিন বাদী হয়ে একই গ্রামের আব্দুস সমাদের পুত্র মো. রফিকুল আলমকে ১নং আসামি করে নামীয় ২৪ জন এবং অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন৷ যার মামলা নং-১০, তারিখ: ০৯/০৫/২০২৫ইং।

মামলায় উল্লেখ করা হয়েছে, প্রতিপক্ষের লোকজন ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সাহাব উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে পুরুষ ও মহিলাদের মারধর করে এবং ঘরে থাকা নগদ টাকা, দোকানের মাল লুট, ফার্মের মোরগ লুট এবং গোলার ধান তছনছ করে নির্বিঘ্নে চলে যায়৷ যাওয়ার সময় সময় হুমকি দিয়ে যায়৷ এ ব্যাপারে মামলা মোকদ্দমা করলে সাহাব্বুদ্দিন ও তার প্রাণে মেরে লাশ গুম করে ফেলবে৷

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম সত্যতা নিশ্চিত করে বলেন, থানা পুলিশ মামলাটি রেকর্ড ভুক্ত করে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামী গ্রেফতারের চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd