• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মান্দায় বাংলাদেশ প্রেসক্লাবের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছরের ভালোবাসায় মানুষের পাশে ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’ সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ রংপুর সিটিতে মাসব্যাপী হাম টিকা ক্যাম্পেইন শুরু নিয়ামতপুরে অবৈধ ভুটভুটি দুর্ঘটনায় ঘটছে প্রাণহানি জনগণের কথা বলবে গণমাধ্যম—সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের মাসিক সভায় প্রত্যয় পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু, ঘাতক বাস আটক ডোমারে তিন ট্রেনের যাত্রাবিরতি ও ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে রেললাইন অবরোধ পূর্বধলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ইউপি সদস্যের ছেলে পলাতক রাজশাহীর চারঘাটে ৩৬০ বোতল মাদকসহ একজন গ্রেপ্তার, ৩ জন পলাতক

সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষাসহায়ক বই, খাতা, কলম, ও জ্যামেতিবক্স বিতরণ করছে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার সকাল ১১ টায় পৌর শহরের হুসেন বখত চত্বরে বই বিনিময় উৎসব শুরু হয়। হাজারখানেক বই নিয়ে স্টল বসিয়ে দিনব্যাপি বই বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা প্রয়োজনীয় বই, খাতা এবং শিক্ষাসামগ্রী সংগ্রহ করেন৷

সংগঠনের সভাপতি ওবায়দুল হক বলেন, আমরা শহরের বাসাবাড়ি ও লাইব্রেরি থেকে প্রায় ১১০০ শিক্ষাসহায়ক বই সংগ্রহ করে নিয়ে আসি। পরে এইগুলো প্রদর্শন করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেই৷ তারা এখান থেকে তাদের প্রয়োজনীয় বই নিয়ে যাচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, সাংবাদিক মাসুম হেলাল, সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহের, সুপ্রভা রাণী কর, কুদরত পাশা, সাংবাদিক আমিনুল হক, সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ আখঞ্জী, সহ সভাপতি রনদয় সরকার, অর্থ সম্পাদক নিপেশ সরকার, প্রচার সম্পাদক মমিনা নূর, সদস্য সুজিত চন্দ, লাকী বিশ্বাস, ইব্রাহিম মিয়া, অর্পা দাস, অনিক আহমেদ, অনিক দাস, প্রিয়ম বৈষ্ণব, সহ সংগঠনের সদস্যরা।

এর আগেও দুইবার বই বিনিময় উৎসবের আয়োজন করে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd