• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশ মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে টাংগাইলে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ চারা বিতরণ বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’ ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন কটিয়াদীতে তিতাস গ্যাসের চোরাই লিকেজ পাইপ, সফল ভাবে মেরামত এবং অবৈধ চুনের কারখানার জমিদাতা দুইজন গ্রেফতার “পাচায় ঘা মাথায় মলম” প্রেক্ষিত রোহিঙ্গা প্রত্যাবাসন নেত্রকোণায় ২০ আগস্ট শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা, প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথে ফেইক ফেসবুক একাউন্টে কুৎসা রটনার অভিযোগে থানায় জিডি বিশ্বনাথে‘১১ দলীয় ঐক্য উপজেলা ও পৌরসভা’র উদ্যোগে আয়োজিত গণমিছিল গাজীপুরে অপরাধ দমনে কঠোর জিএমপি: অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেনের দক্ষ নেতৃত্বে দৃশ্যমান অগ্রগতি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাউনিয়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Reporter Name / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬


মোঃ আমজাদ হোসেন, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রংপুরের কাউনিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্টানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালাম সরকার, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোছাব্বের হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি ফেরদৌস হাসান জনি, কাউনিয়া কলেজ ছাত্রদল শাখার সভাপতি আলেফনুর প্রমুখ।

​আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক চেতনা ও তাৎপর্য তুলে ধরে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মের মাঝে সঠিক ইতিহাস ছড়িয়ে দিতে হবে। দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

​অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভার সমাপ্তিতে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd