• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’ ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন কটিয়াদীতে তিতাস গ্যাসের চোরাই লিকেজ পাইপ, সফল ভাবে মেরামত এবং অবৈধ চুনের কারখানার জমিদাতা দুইজন গ্রেফতার “পাচায় ঘা মাথায় মলম” প্রেক্ষিত রোহিঙ্গা প্রত্যাবাসন নেত্রকোণায় ২০ আগস্ট শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা, প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথে ফেইক ফেসবুক একাউন্টে কুৎসা রটনার অভিযোগে থানায় জিডি বিশ্বনাথে‘১১ দলীয় ঐক্য উপজেলা ও পৌরসভা’র উদ্যোগে আয়োজিত গণমিছিল গাজীপুরে অপরাধ দমনে কঠোর জিএমপি: অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেনের দক্ষ নেতৃত্বে দৃশ্যমান অগ্রগতি রংপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ওয়েম্যানের মৃত্যু

নেত্রকোণায় ২০ আগস্ট শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

​হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে নেত্রকোণায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
​সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান।
​সভায় আগামী ২০ আগস্ট থেকে জেলার ঐতিহ্যবাহী কালেক্টরেট মাঠে সপ্তাহব্যাপী “বৃক্ষমেলা ২০২৬” আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া নেত্রকোণা জেলায় বনভূমির পরিমাণ বৃদ্ধি, সার্বিক পরিবেশ সংরক্ষণ, বিলুপ্তপ্রায় জীববৈচিত্র্য রক্ষা এবং সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​জেলা প্রশাসন ও জেলা বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারার বিপুল সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বন বিভাগের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd