• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ সেই দিনগুলি কই? রক্তসৈনিক শেরপুরের সাধারণ সম্পাদকের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লেখে দাখিল পাশ করলো রিয়াদ জিয়া সাইবার ফোর্স (ZCF) উত্তরা পূর্ব থানা কমিটির নতুন আহ্বায়ক সাজ্জাদ হোসেন শিলু সিলেটের খাজাঞ্চী মডেল কলেজ কর্তৃক এবারের এসএসসি ও দাখিল কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা সিংড়ায় সামাজিক কল্যাণে সরকারি অনুদানের যথাযথ ব্যবহারের আহ্বান: সিংড়ায় অনুদানের চেক হস্তান্তরিত প্রতিমন্ত্রী পুতুল শেরপুরে প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মূল হোতা ওষুধ ব্যবসায়ী হিমু গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা মনোনীত শামীমা পারভীন লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক, সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় নতুন নাম আবদুস সামাদ আজাদ

নেত্রকোণায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: বালু জব্দসহ এক লাখ টাকা জরিমানা

Reporter Name / ৪২ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা ​(নেত্রকোণা) প্রতিনিধি:

জনস্বার্থ সংরক্ষণ, অবৈধ বালু উত্তোলন ও পরিবহন রোধ, বাজার ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে নেত্রকোণা জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) জেলার সদর ও বারহাট্টা উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে দুই ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
​জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৩ আগস্ট দুপুর ১:০০ ঘটিকায় নেত্রকোণা সদর উপজেলার উকিলপাড়া এলাকায় একটি আইসক্রিম কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাহাবুদ্দিন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় কারখানার মালিককে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
​অন্যদিকে, একই দিন বেলা ১২:০০ টায় বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নে অবৈধভাবে বালু পরিবহনকালে অপর একটি অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন বারহাট্টার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অবৈধ বালু পরিবহনের অপরাধে তিনি ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
​অভিযানকালে আনুমানিক ৩,০০০ (তিন হাজার) ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত এসব বালু চিরাম ইউনিয়নের ঝুঁকিপূর্ণ বামনগাঁও রাস্তার বিভিন্ন স্থানে সৃষ্ট গর্ত ভরাটের কাজে ব্যবহারের নির্দেশনা প্রদান করেছেন বারহাট্টা ইউএনও।
​জেলা প্রশাসনের এক বার্তায় জানানো হয়—আইনশৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ভোক্তা অধিকার নিশ্চিতকরণে নেত্রকোণা জেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd