বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে এসএসসি,দাখিল ও সমমানের পরিক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে নব প্রতিষ্ঠিত খাজাঞ্চী মডেল কলেজ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন সংলগ্ন কলেজে এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা: শামসুল ইসলাম। তিনি বলেন,আমাদের যে বিষয়গুলো পরিবর্তন করতে হবে সেটি হলো, আগে নিজেকে সমৃদ্ধি করতে হবে। সমৃদ্ধি করার প্রথম শর্ত হলো,নিরবে নিভৃতে পড়াশোনাকে চালিয়ে যেতে হবে।সেই পড়াশোনার একমাত্র মাধ্যম হলো বই।আর এই বই আমাদের পড়তে হবে।বর্তমান যে সময় সেই সময় নিরাপত্তার একটা মারাত্মক বিষয়।সেই বিষয় চিন্তা করলে পরে দেখা যাবে আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলে যে সমস্যাগুলো হয় এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যে বৈশিষ্ট্যগুলো বলেছেন,সেই বৈশিষ্ট্য অনুযায়ী মা বাবাদের একটা আস্থা বা ভরসার স্থল হতে পারে এই প্রতিষ্ঠানটি।তাদের আছে জবাবদিহিতা,স্বচ্ছতা এবং দায়বদ্ধতা। এ বিষয়ে এ প্রতিষ্ঠান খুবই সতর্ক। তিনি আরো বলেন,আমি বিশ্বাস করি, তোমরা যদি এখানে ভর্তি হও তখন তোমাদের পরবর্তী সময়গুলো সুন্দর ও আলোকিত জীবনের সুযোগ আছে। কলেজের কার্য নির্বাহী কমিটির সভাপতি মাষ্টার আলীম উদ্দিনের সভাপতিত্বে ও মাষ্টার ফয়সল আহমদ সোবাহদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুর রউফ আরো বক্তব্য রাখেন আশিকুর রহমান ,কলেজের অধ্যক্ষ গিয়াসউদ্দিন সাদী, পর্তুগাল প্রবাসী মাসুদ আহমদ,বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুহেল মিয়া,তুরন মিয়া, রাসেল আহমদ।স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মাষ্টার জিয়াউর রহমান। কোরআন তেলোয়াত করেন কামিল আহমদ ও সংগীত পরিবেশন করেন রায়হান আহমদ। উপস্থিত ছিলেন,খালেদ আহমদ মাসুদ,আতিকুর রহমান,তজম্মুল আলী,মাসুম আহমদ, বাহার মিয়াসহ কলেজ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। পরে কৃতকার্য শিক্ষাথীদের ফুল ও সম্মানা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।