• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ সেই দিনগুলি কই? রক্তসৈনিক শেরপুরের সাধারণ সম্পাদকের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লেখে দাখিল পাশ করলো রিয়াদ জিয়া সাইবার ফোর্স (ZCF) উত্তরা পূর্ব থানা কমিটির নতুন আহ্বায়ক সাজ্জাদ হোসেন শিলু সিলেটের খাজাঞ্চী মডেল কলেজ কর্তৃক এবারের এসএসসি ও দাখিল কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা সিংড়ায় সামাজিক কল্যাণে সরকারি অনুদানের যথাযথ ব্যবহারের আহ্বান: সিংড়ায় অনুদানের চেক হস্তান্তরিত প্রতিমন্ত্রী পুতুল শেরপুরে প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মূল হোতা ওষুধ ব্যবসায়ী হিমু গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা মনোনীত শামীমা পারভীন লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক, সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় নতুন নাম আবদুস সামাদ আজাদ

মাদকের বিরুদ্ধে ওসি আমানের অভিযান, রাণীশংকৈলে ৩ গ্রাম হেরোইনসহ রুবেল গ্রেফতার

Reporter Name / ২৮ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ মোঃ রুবেল হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার নেকমরদ ইউনিয়নের আদর্শপাড়া গুচ্ছগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ রুবেল হোসেন নেকমরদ ইউনিয়নের আদর্শপাড়া গুচ্ছগ্রামের মৃত আবু খালেকের ছেলে। পুলিশের দাবি, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের দিকনির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আলমগীর রহমানের তত্ত্বাবধানে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে এসআই সাধন চন্দ্র রায়, এএসআই মাহবুবুল মোরশেদসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নেকমরদ ইউনিয়নের আদর্শপাড়া গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রুবেল হোসেনকে আটক করে তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমানুল্লাহ আল বারী বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আলমগীর রহমান বলেন, “রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী মাদকের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছেন। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে, মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। নিয়মিত অভিযান অব্যাহত থাকলে রাণীশংকৈল উপজেলায় মাদক ব্যবসা ও মাদকসেবন নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd