• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের জমকালো হাইকিং অনুষ্ঠিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১৯ পূর্বধলায় চায়না দোয়ারী জালে মাছ শিকারের মহোৎসব: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু স্বজনকে গ্রেপ্তারের’ ভয় দেখিয়ে বিকাশে টাকা দাবি, সতর্ক করলেন সাব-ইন্সপেক্টর রতন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি বুলবুল: বালিয়াডাঙ্গীতে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কমিটি গঠন, নাকি সম্পদের নিয়ন্ত্রণ? ডাকরা স্কুলে সভাপতির চেয়ার ঘিরে দুই পক্ষের টানাপোড়েন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত মাধবপুরের ইউএনও মো. মেহেদী হাসান

বিয়ে নয়, মেয়েদের শিক্ষায় জীবন উৎসর্গ: গোপালগঞ্জের রেখা রানী ওঝার অনন্য দৃষ্টান্ত

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

লুৎফর সিকদার, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়ার বুরুয়া গ্রামের রেখা রানী ওঝা। জীবনে বিয়ে করেননি। সরকারি হাসপাতালের নার্স হিসেবে চাকরি করে অবসরের পর নিজের সারাজীবনের সঞ্চয় দিয়ে প্রতিষ্ঠা করেছেন রেখা রানী ওঝা বালিকা বিদ্যালয়।

দরিদ্র পরিবারের মেয়েদের পড়াশোনার সুযোগ করে দিতে তিনি শুধু স্কুলই প্রতিষ্ঠা করেননি, দূর-দূরান্তের ছাত্রীদের জন্য তৈরি করেছেন হোস্টেলও। একসময় বাড়ি বাড়ি গিয়ে ছাত্রী সংগ্রহ করেছেন তিনি।

১৯৪৮ সালে জন্ম নেওয়া রেখা রানী ছোটবেলায় নানা বাধা পেরিয়ে পড়াশোনা চালিয়ে যান। ১৯৮৩ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে যোগ দেন এবং ২০১ সালে অবসর গ্রহণ করেন।

নিজের জীবন ও সঞ্চয় দিয়ে মেয়েদের শিক্ষার জন্য কাজ করা এই নারী এখন নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অর্থসংকটে স্কুল চালানোও কঠিন হয়ে পড়েছে। শিক্ষকদের বেতন দিতে না পারায় অনেকে চাকরি ছেড়ে দিয়েছেন।

তবুও থেমে নেই রেখা রানী। তাঁর লক্ষ্য একটাই- দরিদ্র পরিবারের মেয়েরা যেন বাল্যবিয়ের শিকার না হয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd