• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চুনতীর ৫৬তম মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এর ৮ম দিবসে আলোচকরা বলেন- দ্বীনের দাওয়াত ও আদর্শ শাসনব্যবস্থায় খোলাফায়ে রাশেদার অনুসরণ জরুরি ডিমলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সি ইউ সি’র উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত ​বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জগন্নাথপুরে স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদ পুনরায় চালু দেন-দরবারে কাজ হয়নি, রাণীশংকৈলে জনতার চোখে ধরা পড়ল ১০২ বস্তা সরকারি চালসহ গাড়ি বিএনপি নেতার হেফাজতে ১৪৫ ইয়াবা, স্ত্রীর ব্যাগে ১০ লাখ টাকা: রাণীশংকৈলের দম্পতি হরিপুরে গ্রেফতার নিয়ামতপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় গ্রেফতার

চুনতীর ৫৬তম মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এর ৮ম দিবসে আলোচকরা বলেন- দ্বীনের দাওয়াত ও আদর্শ শাসনব্যবস্থায় খোলাফায়ে রাশেদার অনুসরণ জরুরি

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম)

যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী (রহ.) কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এর ৮ম দিবস মঙ্গলবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোশাররফ হোছাইন। চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইনের সঞ্চালনায় মাহফিলে দরূদ শরীফ, নামাজ, দ্বীনের দাওয়াত এবং খোলাফায়ে রাশেদার শাসনব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন আলেম-ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। লোহাগাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা কফিল উদ্দীন ‘দরূদ শরীফের গুরুত্ব ও ফজিলত’ বিষয়ে বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি দরূদ পাঠ মুমিনের ঈমানি ভালোবাসার প্রকাশ। নিয়মিত দরূদ পাঠের মাধ্যমে অন্তরে নবীপ্রেম বৃদ্ধি ও আত্মিক প্রশান্তি অর্জিত হয়। বায়তুননুর জামে মসজিদের খতিব মাওলানা আবরার হোছাইন আসহাবী ‘নামাজের ফরজ, ওয়াজিব ও সুন্নাতসমূহের বিবরণ’ বিষয়ে বলেন, নামাজ ইসলামের অন্যতম প্রধান ইবাদত। ফরজ, ওয়াজিব ও সুন্নাত যথাযথভাবে আদায় করলে নামাজ পরিপূর্ণতা লাভ করে। তাই সঠিক নিয়মে নামাজ শিক্ষা ও আমল করা জরুরি বান্দরবান কোর্ট জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুজিবুল হক ‘দাওয়াতে দ্বীনের প্রয়োজনীয়তা ও দ্বীনি মাহফিলসমূহের ভূমিকা’ বিষয়ে বলেন, মানুষকে কল্যাণ ও সৎপথের দিকে আহ্বান করা প্রত্যেক মুসলমানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দ্বীনি মাহফিল কোরআন-সুন্নাহর শিক্ষা মানুষের কাছে পৌঁছাতে কার্যকর ভূমিকা পালন করে। রংপুর-০৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা নুরুল আমিন ‘খোলাফায়ে রাশেদার শাসনব্যবস্থার বৈশিষ্ট্য’ বিষয়ে বলেন, খোলাফায়ে রাশেদার শাসনব্যবস্থার মূল ভিত্তি ছিল ন্যায়বিচার, জবাবদিহি, জনকল্যাণ ও মানবিক মর্যাদা। বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় এসব নীতি অনুসরণ করলে সুশাসন ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব। মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মুহাম্মদ আবু তাহের।
এ সময় উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, মোতোয়াল্লী কমিটির সদস্য আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ইসমাইল মানিক,অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী। শাহজাদা তৈয়বুল হক বেদারসহ মাহফিলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুহাম্মদ সোলাইমান ইয়াজদানি ও মুহাম্মদ সাইফুল ইসলাম। না’আতে রাসূল (সা.) পরিবেশন করেন আতিক উল্লাহ আদিল ও মুহাম্মদ হামিম আহসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd