• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪

বান্দরবান জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

Reporter Name / ৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার:

বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন চট্টগ্রাম রেঞ্জেরে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। ৩রা সেপ্টেম্বর প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক সক্ষমতা, ফিটনেস, শৃঙ্খলা ও টার্ন-আউট পরিদর্শন করেন এবং যোগ্যতার ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

তিনি সকলকে বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন, শৃঙ্খলা ও ড্রেসরুলস্ প্রতিপালন, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং মানবিক পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে তিনি জেলা পুলিশের অস্ত্রাগার পরিদর্শন করে অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামের যথাযথ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd