• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ তুমি তো চলেই যাবে তালামীযের রানীগঞ্জ ইউনিয়ন শাখা’র কাউন্সিল ও অভিষেক সম্পন্ন ৯ মাসের অনাথ শিশু থেকে বিএ পাস সমাজসেবক, মেম্বার পদে লড়ছেন হারাধন সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন দৈনিক ভয়েজ অব টাইগারের সাংবাদিকরা খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায় এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধনী ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা ট্রাস্টের শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ জগন্নাথপুরে জমিতে রোপনকৃত আমন ধানের চারা উপরে ফেলা নিয়ে উত্তেজনা

সিংগাইরে পৃথক অভিযানে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদন্ড, দুই কারখানা বন্ধ

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

 

 
মো. রকিবুল হাসান বিশ্বাস,
সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে জুয়েল (৩৮) নামে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। 
এদিকে, একই সময় অনুমোদন ছাড়াই চামড়ার বর্জ্য দিয়ে পোলট্রি ও ফিশ ফিড উৎপাদন এবং পরিবেশ ছাড়পত্র ছাড়া টায়ার পুড়িয়ে জ্বালানি তেল তৈরির অভিযোগে দুটি অবৈধ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ধল্লাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় জুয়েলকে মাদকসেবনরত অবস্থায় পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
পরে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে চামড়ার ওয়েস্টেজ ব্যবহার করে অনুমোদনহীনভাবে পোল্ট্রিফিড ও ফিশফিড উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া একই এলাকায় টায়ার পুড়িয়ে পরিবেশ ছাড়পত্র ছাড়াই জ্বালানি তৈরির অভিযোগে অপর একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। পরিবেশ ছাড়পত্র অর্জন না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
মোবাইল কোর্টের নেতৃত্ব দেন সিংগাইর উপজেলার সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির বলেন, মাদক, পরিবেশদূষণ এবং অনুমোদনহীনভাবে উৎপাদনসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd