• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
হোসেনপুরে নবাগত এসিল্যান্ড নিলুফা আক্তার রুপাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ইউএনও রেকসোনা খাতুন নরসিংদীর শিবপুরে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন বটিয়াঘাটায় সুরখালী গাঁওঘরা বাজারে পুলিশের বিশেষ পথসভা ও আইনশৃঙ্খলার ওপর মতবিনিময় ডোমারে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের স্কুলশিক্ষার্থী ওমর ফারুকের সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত খুলনায় ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষায় ৭৫ শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ জয়পুরহাটের পাঁচবিবিতে সূর্য পুজা অনুষ্ঠিত

হোসেনপুরে নবাগত এসিল্যান্ড নিলুফা আক্তার রুপাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ইউএনও রেকসোনা খাতুন

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) নিলুফা আক্তার রুপাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ রেকসোনা খাতুন।

রবিবার (১৫ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত এসিল্যান্ড নিলুফা আক্তার রুপাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ইউএনও রেকসোনা খাতুন। এ সময় তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়।

জানা গেছে, নিলুফা আক্তার রুপা এর আগে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, হোসেনপুর উপজেলার পূর্ববর্তী সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদের বদলিজনিত কারণে পদটি শূন্য হলে ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রেকসোনা খাতুন।

বর্তমানে নিলুফা আক্তার রুপা হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। উপজেলার ভূমি ব্যবস্থাপনা, নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, সরকারি খাসজমি সংরক্ষণসহ ভূমিসংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সহকারী কমিশনার (ভূমি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নতুন দায়িত্বে নিলুফা আক্তার রুপার কার্যক্রমের মাধ্যমে হোসেনপুর উপজেলার ভূমি প্রশাসনের সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব হবে—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd