• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সিংড়ায় শুকাশ ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ রাজু আহমেদ, আলোচনায় উন্নয়ন-জনসম্পৃক্ততা নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে যুক্তরাজ্যে সভা অনুষ্ঠিত ডোমারে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬’ অনুষ্ঠিত ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী, লক্ষ্য জিডিপিতে পর্যটনের অবদান ৯ শতাংশ অসহায় বৃদ্ধার পাশে সাঁথিয়ার নবাগত ইউএনও সেলিম আহমেদ নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন পাঁচবিবির নতুন কৃষি কর্মকর্তা মল্লিকা রানী ধামইরহাটে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মুক্ত পরিবেশ গঠনে পরিচ্ছন্নতা অভিযান

জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে যুক্তরাজ্যে সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে মূল অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে শতবর্ষ উদযাপন সমন্বয় পরিষদের আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাজ্যস্হ ফ্রড স্কোয়ার মসজিদ ভবনে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাণবন্ত সভায় সভাপতিত্ব করেন স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সমন্বয় পরিষদ যুক্তরাজ্যের সিনিয়র সমন্বয়ক আশিকুল হক।
সমন্বয় পরিষদের সদস্য সচিব মোঃ আবুল হোসেনের পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত করেন সমন্বয় পরিষদের সদস্য হোসেন আহমদ।

সভায় বক্তব্য রাখেন, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী গুলজার হোসাইন গোলফর, শায়েখ এম রহমান, সাবেক কাউন্সিলর দরছ উল্লাহ, মোঃ আবুল খয়ের, জিল্লুর রহমান জিলু, বশির আহমদ,এম এ কাদির, মোঃ মুহিদুল্লাহ, আজিজুর রহিম মিছবা,

মোঃ আব্দুল মোমিন, মোঃ সোনা মিয়া, সব্বির আহমদ খান, বদরুল ইসলাম রফু, মোঃ ছমির আলী,আব্দুস শহীদ,জাকির হোসেন,আব্দুল মমিন, লুৎফুর রহমান, শেখ আব্দুল মজিদ, আকিকুর রহমান চৌধুরী, আশরাফুল হুদা বাবুল, রিজিক হাসান মুরাদ,মোঃ আবুল হোসেন, বাহাদুর মিয়া, কবির আহমদ, কামাল মিয়া,

মিফতাহ উদ্দিন , আনসার মিয়া জনি, এমরানুল হক, এনাম আহমদ, কামাল হোসেন, মিশকাত উদ্দিন শিশু, শাহ মোঃ মনির, মোঃ সুমন আহমদ, মোঃ পিয়ারুল হক, আব্দুল মজিদ,আব্দুল আলিম, হাফিজ আলী, ওয়ারকান হাসান, রিপন ভূঁইয়া, ইকবাল হোসেন, মামুনুর রশিদ, আতাউর রহমান, সাইফুল ইসলাম, দবির আহমেদ,ফয়সাল আহমেদ, সাজিদুর রহমান, ইমরুল হক, আব্দুল আমিন,

আব্দুল আমিন রুম্মান, রূপবান আলী, মিয়া আবুল খায়ের, আবু সায়েক, মোহাম্মদ খান হাসান, কাজল মিয়া, আব্দুল কাদির,শাহরিয়ার আহমদ পায়েল, ইমরান আহমেদ, মোহাম্মদ রিপন ভূঁইয়া, সিদ্দিকুর রহমান, ফজলুর রহমান সুমন, টিপু আহমদ, ইবন হোসেন, মামুন মিয়া, হাফিজুর রহমান মুন্না,প্রমুখ।

সভায় যুক্তরাজ্যে বসবাসরত স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের যথাসম্ভব প্রাক্তন শিক্ষার্থীদের শতঃস্পূর্ত অংশগ্রহণের মাধ্যমে শতবর্ষ উদযাপনে সকলেই গুরুত্বারোপ করেন এবং এর জন্যে উপস্থিত সকলের প্রতি স্ব-স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ করা হয়।

সভায় আগামী ১৫ নভেম্বর ২০২৬ এর মধ্যে শতবর্ষ অনুষ্ঠান উদযাপনে একটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয়।

শতবর্ষের আকাঙ্ক্ষিত এই অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে ইতোমধ্যে গঠিত উপ-কমিটি গুলোকে আরো কার্যকর ও গতিশীল করার জন্যে প্রত্যেক উপ-কমিটির সাথে যোগাযোগ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়।

পরে অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠেয় এই সভায় উপস্থিত হয়ে সভাকে প্রাণবন্ত ও কার্যকর এবং সফল করার জন্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আসন্ন শতবর্ষ আয়োজনের মূল অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সভাপতি আশিকুল হক সভার সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd