ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ডেঙ্গু মুক্ত পরিবেশ গঠন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে যুবদল।
বুধবার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে ধামইরহাট পৌর যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর আলম লিটনের নেতৃত্বে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। পরে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, নেত্রী শাহিনা আক্তার সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।