• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪

অংহ্লা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন নবনিযুক্ত থানচির শিক্ষা অফিসার

Reporter Name / ৭৫ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

কাইথাং খুমী, থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবান জেলার থানচি উপজেলায় একটি মাত্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, যা বর্তমানে সকলের কাছে “অংহ্লা খুমী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়” নামে পরিচিত। এই বিদ্যালয়টি পরিচালনা কমিটির মাধ্যমে সামনে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত থানচি উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জনাব সোনা মিত্র চাকমা।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) অংহ্লা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত থানচি উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জনাব সোনা মিত্র চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের মেম্বার জনাব লুথাং খুমী ও হিউম্যানটারিয়ান ফাউন্ডেশনের সমন্বয়ক জনাব বিদ্যাপ্রুপ চাকমা।

দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল শিক্ষা অফিসারের প্রথম পরিদর্শন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্ব দেওয়ার কথা জানান।

এ সময় তিনি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের নিয়ে পৃথকভাবে মতবিনিময় করেন এবং বিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হন। স্কুলের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, “একটি স্কুলের সাফল্য শুধু পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে না। একজন শিক্ষার্থীকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাকে জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিকতার শিক্ষাও দিতে হবে।”

তিনি আরও বলেন, সঠিক পরিকল্পনা, নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও উন্নত করা সম্ভব। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

সবশেষে তিনি বলেন, এই স্কুলটি শুধু শিক্ষক-শিক্ষার্থীদের নয়, এটি এলাকার মানুষেরও প্রতিষ্ঠান। তাই বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখতে অভিভাবক ও স্থানীয় সুধীজনদের সর্বাত্মক সহযোগিতা অনিবার্য। সম্মিলিত উদ্যোগেই এই শিক্ষাপ্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd