• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ সাময়িক বরখাস্ত হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ৬১ পূজা মন্ডবে বিজিবি মোতায়েন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণায় পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ৩৯, মোট আক্রান্ত ২ হাজার ৬৮০ পাঁচবিবিতে দুর্গাপূজার উপহার দিলেন ছাত্রদল নেতা শামীম চাঁপাইনবাবগঞ্জে (এসআরবি)র অভিযানে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ উপদেষ্টা আবু কাউসারকে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী

হালুয়াঘাটে শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতিমূলক সভা

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় শারদীয় দুর্গোৎসব-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১৪ অক্টোবর ২০২৬) উপজেলা প্রশাসন, হালুয়াঘাটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। সভায় ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেলের, উপস্থিতিতে সভায় উপস্থিত ছিলেন হালুয়াঘাটের সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আনসার ও ভিডিপির সদস্য, সাংবাদিক, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ট্রাফিক ব্যবস্থাপনা, জনসমাগম নিয়ন্ত্রণ, অগ্নিনিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
উৎসব চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও স্বেচ্ছাসেবীদের মধ্যে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য অটুট রেখে সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গোৎসব-২০২৬ আনন্দময়, শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নভাবে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd