• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান পাটগ্রামে জিআর চালের ডিও ও উপহার সামগ্রী বিতরণ পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে হারাধন সূত্রধরের শুভেচ্ছা চাঁপাইনবাবগঞ্জের ​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান নেশাজাতীয় সিরাপ জব্দ নারী মৈত্রীর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন শারদীয় দুর্গোৎসবের মহা সপ্তমী আজ কানাডার মানিটোবা প্রদেশের রাজধানী উইনিপেগে মেয়র নির্বাচনে অতিরিক্ত প্রার্থী থাকায় ভোটারদের বিভ্রান্তি প্রকৌশলীর মেয়ে থেকে ম্যাজিস্ট্রেট: আতিয়া ফারিয়ার সাফল্যে উচ্ছ্বসিত মিরসরাই অংহ্লা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী ও শিশু দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণায় পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য।
তিনি দায়িত্ব পালনকালে প্রতিটি পূজামণ্ডপে সতর্ক নজরদারি, ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে সদাচরণ এবং সর্বোচ্চ ধৈর্য, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, চেকপোস্ট ও টহল কার্যক্রম সক্রিয় রাখা, সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ শনাক্ত হলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা এবং ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয়, স্থানীয় পূজা উদযাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা গ্রহণ এবং দায়িত্ব পালনকালে মোবাইল ফোনসহ অন্যান্য বিষয়ে অমনোযোগিতা পরিহারের নির্দেশনা দেন তিনি। জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ তৈরির বিষয়েও পুলিশ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান।
পুলিশ সুপার বলেন, “আপনাদের নিষ্ঠা, আন্তরিকতা ও সতর্কতাই জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি। পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই শান্তিপূর্ণভাবে এই উৎসব উদযাপন সম্ভব।”
ব্রিফিং শেষে তিনি দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের উৎসাহিত করেন এবং সর্বোচ্চ আন্তরিকতা, সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান এবং সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) গোলাম মোস্তফা। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd