• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ প্রেম হতো জগন্নাথপুরে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ বহরা ইউনিয়নবাসীর পাশে থাকার অঙ্গীকার নিয়ে দেশে ফিরলেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহ্ মো: নূরুল হক সিংগাইরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি শাকিল গ্রেপ্তার সুনামগঞ্জের শাল্লায় এক পরিবারে তিন প্রতিবন্ধীকে নিয়ে চরম কষ্টে জীবনযাপন করছেন পিতামাতা গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধ: আপন দুই ভাইয়ের দ্বারা হামলার শিকার মাদ্রাসা শিক্ষক মাটির টানে, উদ্ভাবনের শক্তিতে: শেরপুরে ২৫ জাতের ধান উদ্ভাবন সেন্টু কুমার হাজংয়ের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান শেষে কাভার্ডভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ লোহাগাড়ার মোস্তফা মার্কেটের সামনে ময়লার পাহাড়, দেখার যেন কেউ নেই?

খুলনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

Reporter Name / ৩০ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

মোঃ মুনজুর আলম, স্টাফ রিপোর্টর:
খুলনার খানজাহান আলী থানা এলাকায় চোর সন্দেহে সম্রাট ঢালী (৩৫) নামে এক যুবককে মারধরের পর তাঁর মৃত্যুর ঘটনা ঘটেছে। খানজাহান আলী এলাকার অ্যাজাক্স জুট মিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিলের নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে।

নিহত সম্রাট ঢালী মীরেরডাঙ্গা এলাকার ফুলবাড়ী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মজিবর ঢালী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ৯টার দিকে সম্রাটসহ তিনজন অ্যাজাক্স জুট মিলে প্রবেশ করেন। এ সময় নিরাপত্তাকর্মীরা সম্রাটকে আটক করেন। তাঁর সঙ্গে থাকা অপর দুজন সেখান থেকে পালিয়ে যান। পরে সম্রাটকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগ, মারধরের একপর্যায়ে সম্রাট তিনতলা থেকে পড়ে আহত হন। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর তাঁকে প্রিজন সেলে রাখা হয়। পরবর্তী সময়ে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ এবং নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd