• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ‘হোয়াইট রিপন’ গ্রেপ্তার নাচোলে ডিএনসির অভিযানে হেরোইন ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১ জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময় সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাই মিলে আন্তরিকভাবে কাজ করতে হবে– সুনামগঞ্জ জেলা প্রশাসক ​নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত নারী মাদক কারবারি গ্রেপ্তার শাহজাহানপুরে ভাড়ায় চালিত গাড়ি চুরি, থানায় জিডি পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের সিংগাইরে ক্রেতা সেজে ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ আটক ৩ সিংগাইরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ড্রেজার ও পাইপ ধ্বংস সিলেটে সবজি, মাছ ও মুরগি সহ নিত্যপণ্যের দাম লাগামহীন

ডিমলার গয়াবাড়িতে মাদক ও জুয়া নির্মূলে ১১ সদস্যের কমিটি গঠন

Reporter Name / ৫৭ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

 

স্টাফ রিপোর্টার, নীলফামারী:

নীলফামারীর ডিমলা উপজেলার ৫ নম্বর গয়াবাড়ি ইউনিয়নে মাদক ও জুয়া নির্মূলের লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলামকে উপদেষ্টা করা হয়েছে। কাজী আশিকুজ্জামান মানিককে সভাপতি, লিয়াকত আলীকে সাধারণ সম্পাদক এবং মোঃ মাসুদ রানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটির সদস্যরা মাদক ও জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। অঙ্গীকারনামায় তারা উল্লেখ করেন—নিজেরা কখনো মাদক গ্রহণ করবেন না এবং মাদক ও জুয়ার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত হবেন না।পাশাপাশি নিজ নিজ এলাকায় ও প্রতিষ্ঠানে মাদক ও জুয়ার বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি করবেন।
এ ছাড়া মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে সহযোগিতা করা, মাদক বেচাকেনা ও সেবনের কোনো তথ্য পাওয়া গেলে স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করে সহযোগিতা করার অঙ্গীকার করেন কমিটির সদস্যরা।
পরে মাদক ও জুয়া নির্মূল কমিটির অঙ্গীকারনামা ও সংশ্লিষ্ট কাগজপত্র ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
কমিটির সদস্যরা বলেন, মাদক ও জুয়া শুধু ব্যক্তিকে নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে একটি সুস্থ ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd