• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত, জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন নেত্রকোণায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত, জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত, ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে গুরুত্ব বিশ্বনাথে ১১ দফা দাবি নিয়ে মাঠে নামতে যাচ্ছে পৌরসভার নাগরিকরা কাঁঠালিয়ায় সাংবাদিক লিয়াকত আলীর মায়ের কুলখানি ও দোয়া অনুষ্ঠিত হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে ৩ জন আহত চাঁপাইনবাবগঞ্জে (SRB)-৫ এর অভিযানে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২ নেত্রকোণায় পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত পাঁচবিবিতে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক-২

বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

বিশ্বনাথ প্রতিনিধি:
পর্তুগালের রাজধানী লিসবনে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৪ অক্টোবর স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সংগঠনের স্থায়ী কমিটির সদস্য আব্দুল হাসিব আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন।

এ সময় সংগঠনের স্থায়ী কমিটির সদস্য ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাসুম আহমদ, মো. ইয়াহ্হিয়া, শরীফ আহমদ রাজু, আবুল বসর, জালাল আহমদ, আব্দুল মনাফ (মনাই), লিটন মিয়া ও কাওসার আহমদ।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে শামীম আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে রাবেল আহমেদ দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে সিনিয়র সহসভাপতি মো. রফিক আহমেদ, সহসভাপতি মো. রাসেল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-আমিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন এবং অর্থ সম্পাদক আকমল হোসেন রয়েছেন। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরহাদ উদ্দিন।

প্রেস ব্রিফিংয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি পর্তুগালে বসবাসরত বিশ্বনাথবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে প্রবাসী বিশ্বনাথবাসীদের মধ্যে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে। পাশাপাশি প্রবাসে বিশ্বনাথের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা এবং কমিউনিটির কল্যাণে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে।

১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন, পর্তুগালের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে প্রত্যাশা করছেন সংগঠনের সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd