থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবান প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) সম্পন্ন হয়েছে।
নির্বাচনে নবনির্বাচিত কমিটিকে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ হলেন, সভাপতি নাছিরুল আলম, সহ-সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক এন এ জাকির, যুগ্ম সম্পাদক রিজভী রাহাত এবং কোষাধ্যক্ষ মো. ইসহাক।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেছেন।